অাজকের মিষ্টি মোতি*💧
৩০ শে সেপ্টেম্বর :-- *হাসিখুশী মানুষের সঙ্গ সুগন্ধীর দোকানের মতো, কিছু যদি নাও কেনো, আত্মার উজ্জ্বলতা বাড়িয়ে দেয় ।*
🙏🙏ওম শান্তি 🙏🙏
🌹🌹ব্রহ্মাকুমারীজ 🌹🌹
💧💧💧💧💧💧💧
রাজযোগ , রাজযোগ মেডিটেশন , আধ্যাত্মিক ব্লগ তথ্যাদি নিয়ে আলোচনা করা হয়।
অাজকের মিষ্টি মোতি*💧
৩০ শে সেপ্টেম্বর :-- *হাসিখুশী মানুষের সঙ্গ সুগন্ধীর দোকানের মতো, কিছু যদি নাও কেনো, আত্মার উজ্জ্বলতা বাড়িয়ে দেয় ।*
🙏🙏ওম শান্তি 🙏🙏
🌹🌹ব্রহ্মাকুমারীজ 🌹🌹
💧💧💧💧💧💧💧
আত্মকৃতি স্নেহ - মোতি*☀
৩০ - ০৯ - ১৯
*আমরা নিজের জন্য কখনোই দুর্বল শব্দ বা অপশব্দের প্রয়োগ করবো না, কেননা আমাদের আত্মা সব শুনতে পায়, আত্মার মূল গুণ হলো 'সত্যতা' , তাই আমরা যাই বলি না কেন, আত্মা তাকেই সত্য মনে করে গ্রহণ করবে ------আমরা আত্মাকে শক্তিশালী করার জন্য পরমাত্মা শিবের স্মরণে দৃঢ় হবো ।*
🍅🍅ব্রহ্মাকুমারীজ 🍅🍅
❤💚❤💚❤💚❤💚❤💚❤
৩০ শে সেপ্টেম্বর, ২০১৯
🌸শুভ নবরাত্রি 🌸
✨🌹✨অাজকের প্রেরণা ✨🌹✨
*অন্যকে ঘৃণা করে আমরা কোনোকিছুই জিততে পারি না, আর অন্যকে স্নেহ করে আমরা কোনোকিছুই হারাই না ।*
✨✨ *আজ থেকে আমরা যেন সকলকে স্নেহ দানকারী শীতলা দেবী হতে পারি -----*
🌹🌹মধুবন 🌹🌹
☀❣☀❣☀❣☀❣☀❣☀
শিবশক্তির জীবন কাহিনী*👸
🇮🇳 *ভারতে শক্তি পূজন এবং নবরাত্রির অনেক গুরুত্ব l আমাদের মনে প্রশ্ন জাগে এই শক্তিরা কে ? তাঁদের এতো গায়ন কেন ?*
👸 *ধন - জ্ঞান এবং শক্তি প্রাপ্তির উৎস হলো এই দেবী l*
*আমরা জানি যে, প্রত্যেক মানুষেরই এই তিনটি জিনিসের আবশ্যক l ধনের অভাবে অনেক আবশ্যক কার্যও আটকে যায় l*
✴ *তাই মানুষ তার জীবনের অনেকটা সময় এই অর্থ উপার্জনে ব্যয়িত করে l অর্থের প্রাপ্তির কারণে মানুষ লক্ষ্মী পূজা করে l*
🕉 *এখন প্রশ্ন উঠতে পারে, লক্ষ্মীর সমান ধনবান আমরা কিভাবে হতে পারি ❓*
✴ *দ্বিতীয় হলো বিদ্যা বা জ্ঞান l*
🕉 *প্রসিদ্ধ হলো, জ্ঞান বিনা মানুষের গতি নেই l জ্ঞানের প্রাপ্তির জন্য মানুষ সরস্বতীর গায়ন এবং বন্দনা করে l স্কুল, কলেজে তাই সরস্বতী পূজার প্রচলন l সরস্বতী এই জ্ঞান কার থেকে প্রাপ্ত করেছিলেন আর আমরা তা কার থেকে প্রাপ্ত করতে পারি ❓*
✴ *তৃতীয় আবশ্যক হলো 'শক্তি'l জ্ঞান শক্তি আর যোগ শক্তির প্রাপ্তির কারণে মানুষ 'দেবী শক্তির' বন্দনা করে l*
✡ *এখন প্রশ্ন উঠতে পারে, এই দেবীদের কে শক্তি প্রদান করেছেন ❓আর আমরা তাঁদের সমান শক্তিমান কিভাবে হতে পারি ❓*
✴ *এই কারণেই 'শ্রী লক্ষ্মী, শ্রী সরস্বতী এবং শ্রী দুর্গার জীবন কাহিনী জানা আবশ্যক l*
🕉 *শক্তিদের এই নাম হলো গুণবাচক l*
🕉 *শক্তিদের দশ নাম প্রসিদ্ধ l এ সকলই লাক্ষণিক বা গুণবাচক l এই নামে এক তো তাঁদের জীবনের উচ্চ ধারণার পরিচয় মেলে অথবা পরমপিতা পরমাত্মার সঙ্গে মনুষ্য আত্মার সম্বন্ধ বা তাঁর কর্তব্যের পরিচয় পাওয়া যায় l*
✴ *উদাহরণ স্বরূপ যেমন দেবী সরস্বতী জ্ঞানের দেবী, বিমলা, তপস্বিনী, সর্বশাস্ত্রময়ী, ত্রিনেত্রী ইত্যাদি নামে ভূষিতা l এই নামে পরিচয় পাওয়া যায় যে তিনি কৌমার্য ব্রত (ব্রহ্মচর্য ) ধারিণী, তাঁর মধ্যে ছিলো পবিত্রতা ll 'অদ্যাশক্তি বা আদি দেবী' এই নামে এই জ্ঞান হয় যে তিনি সৃষ্টির স্থাপনা করেছিলেন l 'ব্রাহ্মী, সরস্বতী, ভবানী (শিবপুত্রী ), ভবপ্রিয়া (শিবের প্রিয় ), শিবশক্তি ইত্যাদি নামে বোঝা যায় যে এরা প্রজাপিতা ব্রহ্মার পুত্রী ছিলেন এবং পরমপিতা পরমাত্মা শিব শিব ব্রহ্মার দ্বারা এঁদের জ্ঞান, শক্তি তথা পবিত্রতার শক্তি প্রদান করেছিলেন l এই হলো 'শিবশক্তিদের' জীবন কাহিনী l*
🙏ওম শান্তি 🙏
👸🔱👸🔱👸🔱👸🔱👸🔱
অব্যক্ত পালনার রিটার্ন* ♦
*_ অচল অচল একরস স্থিতি_*
❒ ৩০ ❒ ০৯ ❒ ১৯ ❒
এখন সময়ের গতিকে জেনে পরিবর্তন শক্তিকে নিজের প্রতি প্রয়োগ করো। *সময়ের পরিবর্তনকে না দেখে নিজের পরিবর্তনকে দেখো।* সময়ের পরিবর্তনের অপেক্ষা অনেক করেছো। নিজেকে পরিবর্তন করার চিন্তা কম করেছো আর সময় পরিবর্তনের জন্য এই চিন্তা করেছো যে, এই রকম হলে ভালো হতো। তুমি রচয়িতা আর সময় হল তোমার রচনা। রচয়িতা অর্থাৎ নিজেকে পরিবর্তনের দ্বারা - রচনা অর্থাৎ সময়ের পরিবর্তন হবে। পরিবর্তনের আধারমূর্ত্ত তুমি নিজেই।
সময়ের সমাপ্তি অর্থাৎ এই পুরানো দুনিয়ার পরিবর্তনের সময় নির্ধারক তুমি-ই। *সমগ্র বিশ্বের আত্মাদের নজর তোমাদের উপরেই আছে, কারণ কখন তোমরা সময়ের সমাপ্তি ঘোষণা করবে, তার জন্য।* তোমার জানা আছে কি তোমাদের ঘড়িতে এখন কটা বেজেছে? তুমি উত্তর দিতে পারবে, না কি জিজ্ঞাসা করবে? অপেক্ষায় আছো কি? সময়কে সাক্ষাৎ করানো আত্মা কখনো সময়ের অপেক্ষায় থেকে দোলাচলে আসে নাতো? দোলাচলে আছো, নাকি অচল আছো? "কি হবে, কবে হবে, হবে কি না হবে? *ড্রামা অনুসারে সময় প্রতি সময় তোমাকে দোলাচলে নিয়ে যাওয়ার জন্য পরীক্ষা আসতে থাকবে আর আসবেই।*
যেরকম গাছকে নাড়ানো হয় সেইরকম নিশ্চয়ের ভীত অর্থাৎ ফাউন্ডেশনকে নাড়ানোর জন্য তোমাদের কাছে পরীক্ষা আসতেই থাকবে। পরীক্ষা দেওয়ার জন্য তৈরি আছো, নাকি দুর্বল আছো?পান্ডব সেনারা তৈরি আছে, নাকি শক্তি সেনা তৈরি আছে অথবা দুজনেই তৈরি আছো? সতর্ক থাকা ছাত্ররা পরীক্ষাকে আহ্বান করে আর দুর্বল ছাত্ররা ভয় পায়। তাহলে তুমি কোন পর্যায়ে আছো? *নিশ্চয় বুদ্ধির লক্ষণ এটাই হল যে, সে প্রত্যেক কথায় এবং দৃশ্যকে নিশ্চিত জেনে সর্বদা নিশ্চিন্ত হয়ে থাকবে। কেন, কি, কিভাবে - এই সমস্ত চিন্তা করবেনা।* ফরিস্তা-ভাবের অন্তিম স্থিতির লক্ষণ হলো - সদা শুভচিন্তক আর সদা নিশ্চিন্ত। এইরকম তৈরি হয়েছো? *অনুভবী কোর্সে নিজেকে অনুভব করো। আর এখন অন্তিম কালের অল্প পুরুষার্থের সময়ে নিজের মধ্যে সর্বশক্তিগুলিকেপ্রত্যক্ষ করো।*
❤ অব্যক্ত বাপ-দাদা
(০৭-০২-১৯৭৬)
অাজকের মিষ্টি মোতি*💧
১৮ - ০৯ - ১৯
*নিজেকে পরিবর্তনের সহজ উপায় হলো - "স্বীকার করে নেওয়া" - যেই সময় আমরা আমাদের দোষ স্বীকার করে নিই, সেই সময় থেকেই পরিবর্তন প্রারম্ভ হয়ে যায় ।*
🙏🙏ওম শান্তি 🙏🙏
🌹🌹ব্রহ্মাকুমারীজ 🌹🌹
💧💧💧💧💧💧💧
অমূল্য মোতি*
১৮ - ০৯ - ১৯
*আমাদের চিন্তাই আমাদের বন্ধনে আবদ্ধ করে, আবার আমাদের চিন্তাই আমাদের স্বতন্ত্র করে, আর আমরা মানুষ তথা পরিস্থিতিকে সারাজীবন দোষ দিতে থাকি ।*
🌹🌹ওম শান্তি 🌹🌹
☘☀☘☀☘☀
ওম শান্তি* 🌻
*অবিনাশী সম্পত্তিগুলিকে সেবাতে লাগালেই জমার খাতা বৃদ্ধি হবে।*
অবিনাশী ধনসম্পত্তি, যেগুলি আমাদের সাথে যাবে, সেগুলিই জন্ম জন্ম আমাদের জীবনকে নতুনভাবে সুসজ্জিত করে তুলবে।
*এক ) জ্ঞানের সম্পত্তি :-*
সর্বদা জীবনের প্রতিটি ক্ষেত্রে জ্ঞানযুক্ত চিন্তা থাকলে, জীবনের প্রতিটি সমস্যাকে সমাধান করার শক্তি এসে যাবে।
*দুই ) গুনের সম্পত্তি :-*
জ্ঞান চিন্তনের দ্বারাই ব্যক্তি গুণবান হয়। আমাদের কর্ম এমন হবে যাতে, অপর ব্যক্তির কাছে তা প্রেরণাদায়ী হয়।
*তিন ) শক্তির সম্পত্তি :-*
আজ সংসারে ভালো কর্ম করাও সহজ বিষয় নয়, কারণ ভাল কর্ম করার জন্য শক্তির প্রয়োজন হয়। অপরকে সেবা করার জন্যও সহ্যশক্তি, অপরের দুর্বলতাগুলি দেখেও তা নিজের মধ্যে অন্তর্লীন করার শক্তি, ভালো কর্ম করার জন্য সহযোগ শক্তি, জ্ঞানযুক্ত নির্ণয় শক্তি, অপরের বিশেষত্বগুলিকে পরখ করার শক্তি চাই।
*চার ) সময়ের সম্পত্তি :-*
ঈশ্বরীয় কাজে জীবন লাগানোর জন্য সময়ের সম্পত্তি জমা হয়।
*পাঁচ ) সংকল্পের সম্পত্তি :-*
সারাদিন বিশ্বকল্যাণের নিমিত্তে জ্ঞান চিন্তন করার জন্য সংকল্পরূপী সম্পত্তি জমা হয়।
*ছয় ) শ্বাসের সম্পত্তি :-*
জীবনে বেঁচে থাকার জন্য আমরা যে শ্বাস গ্রহণ করি, তা যদি প্রভুর জ্ঞান চিন্তন করতে করতে বা প্রভুর স্মরণে থেকে সম্পন্ন হয়, তবে সেই শ্বাস সফল হয়ে শক্তি রূপে পরিণত হয়, যেটা পরবর্তী জন্মগুলিকে শ্রেষ্ঠতর বানাতে সহায়তা করে।
*সাত ) সেবার সম্পত্তি :-*
জন্ম-জন্মান্তর ধরে মানুষ মানুষের সেবা করে এক জন্মের পুণ্যার্জন করে। এখন পরমাত্মা স্বয়ং কলিযুগের অন্তে এসে সত্যযুগ স্থাপনা করছেন। তাঁর শ্রীমতে চলে, নিজেকে পবিত্র করে সংসারকে খারাপ থেকে মুক্ত করার সেবা করলে, তা থেকে আমাদের জন্ম-জন্মান্তরের ভাগ্য তৈরি হয়।
*আট ) আশীর্বাদের সম্পত্তি :-*
সেবার দ্বারা যে প্রকারে, মানুষের মানসিক সুখ প্রাপ্তি হয়, তা পরিবার হোক বা সমাজ.... তখন তাদের কাছ থেকে যে আশীর্বাদ পাওয়া যায়, সেটা বিপদের সময় বিশেষরূপে আমাদেরকে সাহায্য করে সুখী জীবন অনুভব করায়।
অাজকের মিষ্টি মোতি*💧
১৯ শে সেপ্টেম্বর :-- *দায় দায়িত্ব পালন করেও নিজের মনকে সদা স্বতন্ত্র রাখা, এও এক কলা ।*
🙏🙏ওম শান্তি 🙏🙏
🌹🌹ব্রহ্মাকুমারীজ
১৯ শে সেপ্টেম্বর, ২০১৯
✨🌹✨অাজকের প্রেরণা ✨🌹✨
*আমরা যখন কোনো কাজে সঠিকভাবে অন্যদের এগিয়ে যেতে সাহায্য করি, তখনই আমরা নিজের ভিতর শান্তির অনুভব করি ।*
✨✨ *আজ থেকে আমরা যেন সর্বদা অন্যদেরও এগিয়ে যেতে সাহায্য করতে পারি -----*
🌹🌹মধুবন 🌹🌹
☀❣☀❣☀❣☀❣☀❣☀
অাজকের মিষ্টি মোতি*💧
২১ - ০৯ - ১৯
*মন - বচন এবং কর্মের দ্বারা যা আমরা অন্যকে দিই, তা হলো কর্ম, আর পরিবর্তে যা অন্যের থেকে পাই, তাই হলো ভাগ্য ।*
🙏🙏ওম শান্তি 🙏🙏
🌹🌹ব্রহ্মাকুমারীজ 🌹🌹
💧💧💧💧💧💧💧💧
২২ শে সেপ্টেম্বর, ২০১৯
✨🌹✨অাজকের প্রেরণা ✨🌹✨
*যে নিজের অন্তর্মনকে দেখে, সে শক্তিশালী হয়, আর যে বাইরে দেখে সে দুর্বল হয় ।*
✨✨ *আজ থেকে আমরা যেন স্ব - চিন্তন করতে পারি -----*
🌹🌹মধুবন 🌹🌹
☀❣☀❣☀❣☀❣
💞💞💞💞💞💞💞💞 *পরের জিনিসের প্রতি …… অন্য লোকের প্রতি … জীবনে হতে থাকা ঘটনার প্রতি …… কারোর স্বভাব সংস্কারের ওপর আমাদের কোনো জোর চলে না | আমাদের জোর যদি কারোর ওপর চলে সেটা হলো আমাদের মন* |
*আমরা দুনিয়াকে বদলাতে পারবো না। কেবল নিজের মনকে বদলাতে পারবো। | দুনিয়াকে বোঝাতে পারবো না, কিন্তু নিজের মনকে বোঝাতে পারবো | পরের জিনিসের ওপর, অন্য লোকেদের ওপর, জীবনে হতে থাকা কোনো ঘটনার ওপরে, কারোর স্বভাব সংস্কারের ওপর আমাদের কোনো জোর চলে না* |
*বুঝিয়ে সুঝিয়েও আমরা কখনো কাউকেই পরিবর্তিত করতে পারবো না | এরা তো যেমন আছে, তেমনই থাকবে | সময় আসলে হতে পারে সেও বদলে যাবে, কিন্তু এই সময় তো আমরা কোনো জিনিসের প্রতি জোর খাটাতে পারবো না | আমাদের জোর যদি চলে তো শুধু আমাদের মনের ওপর* |
*নিজের মনকে বুঝিয়ে আমরা নিজেকে এদের প্রভাব থেকে মুক্ত অবশ্যই করতে পারবো* |
*যেমন মাদারীর খেলা যখন ঢলে, তোমরা সেই মাদারীর খেলা দেখতে দেখতে নিজের বাচ্চাকে হাত ধরে টেনে ওখান থেকে সরিয়ে নিতে পারো, কিন্তু মাদারীর তামাশা দেখানোকে বন্ধ করতে পারবে না* |
*এইরকমই সংসার রূপী তামাশার হাত থেকে হওয়া দুঃখ কষ্টকে তোমরা বন্ধ করতে পারবে না, কিন্তু সেই কষ্টে জড়িয়ে থাকা মনকে টেনে এনে পরমাত্মা পিতার কাছে নিয়ে যেতে পারো | দুঃখের দুর্বিষহ খাল থেকে সরিয়ে এনে সুখের সাগরের সাগরে নিয়ে যেতে পারো* |
ওম্ শান্তি ||