"ফরিস্তা স্বরূপ স্থিতির" অনুভব করার জন্য

ওম্ শান্তি .....!

*"ফরিস্তা স্বরূপ স্থিতির"* অনুভব করার জন্য ....

*যোগের কমেন্ট্রী* ....

* আমি হলাম পাঁচ তত্ত্বের শরীরের ঊর্ধ্বে .... অলিপ্ত আলোকময় সুক্ষ্ম শরীরধারী এক দিব্য জ্যোতি ।

* আমি হলাম ডবল লাইট ফরিস্তা ... সুক্ষ্ম বতন নিবাসী ...

* বাপদাদার থেকে সৎ চিৎ আনন্দের কিরণ নিয়ে পঞ্চ তত্ত্বে ছড়িয়ে দিচ্ছি ...

* এই অসীমের স্থিতিতে ফরিস্তা স্বরূপ এবং শক্তিশালী স্থিতির অনুভব হচ্ছে ....

* আমি ফরিস্তা আকাশ নিবাসী

* আমি ফরিস্তা খুবই হাল্কা অনুভব করছি ....

* আমি ফরিস্তা এই দেহে অবতরিত হয়েছি ...

* আমার চারপাশে লাইট মাইটের কিরণ ছড়াচ্ছে ...

* আমি হলাম পবিত্রতার ফরিস্তা... এই বিশ্বকে পবিত্র করতে এসেছি ...

* আমার চারপাশে পবিত্রতার ভাইব্রেশন ছড়াচ্ছে ....

* আমি হলাম ঝলমলে নক্ষত্র ... লাইটের শরীর দ্বারা লাইটের দেশে ঘুরে বেড়াচ্ছি.... এখানে চারিদিকে শীতল চাঁদের আলো ছড়ানো রয়েছে ....

* যেখানে লাইটের অব্যক্ত রূপ দ্বারা মিষ্টি বাবা আমরা লাইটের ফরিস্তাদের দেখছেন ...

* বাবার লাইটের কিরণ আমি আত্মাকে সর্ব শক্তি দিয়ে সম্পন্ন করে দিচ্ছে ....

* আমি আত্মা বাবার সঙ্গে সমগ্র বিশ্বের পরিক্রমা করতে যাচ্ছি ....

* সম্পূর্ণ গ্লোবকে লাইট মাইটের কিরণ দিচ্ছি ... আমি বার্তা বাহক ফরিস্তা হয়ে নিজের অন্তঃবাহক শরীর দিয়ে সমগ্র বিশ্বে বাবার পরিচয় জ্ঞাত করাচ্ছি....

* সকলকে পরমাত্ম সংবাদ শোনাচ্ছি ....

* চারিদিকে শান্তি ও পবিত্রতার সকাশ ছড়িয়ে পড়ছে ....

ওম্ শান্তি .... ওম্ শান্তি .... ওম্ শান্তি ....

এই জীবন গুরুত্বপূর্ণ

*আত্মকৃতি স্নেহ - মোতি*☀

২২ - ০৯ - ১৯

*আজ থেকে আমরা প্রেমে পরিপূর্ণ পারিবারিক জীবন, পরিশুদ্ধতা যুক্ত কর্মক্ষেত্র এবং সমাজে সকলের প্রতি দয়া ভাব রেখে গৌরবের জীবনযাপন করবো, অর্থাৎ নিজের সমস্ত ভূমিকাকে সামঞ্জস্যপূর্ণ এবং শ্রেষ্ঠ করে তুলবো, এই জীবন গুরুত্বপূর্ণ ।*

🌹🌹ব্রহ্মাকুমারীজ 🌹🌹

❤💚❤💚❤💚❤💚❤💚

অনুভবের আধারে পর্ব ২

অনুভবের আধারে*😇

💥 *বাবা বলেন, বাচ্চারা! নিজের সাথে সততা বজায় রাখাটা খুব জরুরি। যদি তুমি নিজের কাছে সত্য থাকো, তাহলে নিশ্চিতভাবেই তুমি অপরের কাছেও সৎ ও স্বচ্ছ হবে।*

*যদি কেউ তোমার সততার উপর সন্দেহ করে, তাহলে এটা এই বিষয়ের সূচক যে, তোমাকে আরো বেশি করে সৎ হতে হবে। অপরের প্রতি দোষারোপ করার পরিবর্তে, এই বিষয়ে চিন্তা করা উচিত যে, কিভাবে আরো বেশি করে সৎ হওয়া যায়।*

*নিজের মনের কথা বলে দেওয়াই সততা নয়। সততার অর্থ হল, নিজের মনের মধ্যে উদিত হওয়া সমস্ত চিন্তা ভাবনার বিষয়কে আরো স্পষ্টীকরণ করা। যেখানে সততা আছে, সেখানে ভাবনাও পবিত্র আর স্বচ্ছ হয়ে যায়।*

*সততা সেখানেই হবে, যেখানে ব্যক্তির মধ্যে কেবলমাত্র ঈশ্বরের প্রতি শ্রেষ্ঠ ভাবনা ছাড়া অন্য কোনো বিচার বা ভাবনা হবে না। তখনই তোমার কথার মধ্যে স্পষ্টতা দেখা যাবে। তুমি নির্দ্বিধায় সব কথা বলতে পারবে, কারণ তোমার বলা কথার মধ্যে সত্যতার শক্তি থাকবে। তোমার মধ্যে যে সততার ধারণা আছে, সেটা অপরের কাছেও পৌঁছাবে আর তার হৃদয়কে স্পর্শ করবে।*

*ওম শান্তি আমার মিষ্টি প্রিয় বাবা!*
*তোমাকে অনেক অনেক ধন্যবাদ!*☝🙏

শুভ ভাবনার ফল 'আমের' মতো

অাজকের মিষ্টি মোতি*💧

২২ - ০৯ - ২০১৯

*শুভ ভাবনার ফল 'আমের' মতো, যা দেরীতে ফলন দেয় ।*
*অশুভ ভাবনার ফল 'বাবুল আর ধুতরার' মতো, যা শীঘ্র ফলন দেয় ।*

🙏🙏ওম শান্তি 🙏🙏

🌹🌹ব্রহ্মাকুমারীজ 🌹🌹

💧💧💧💧💧💧💧

নিজেদের আত্মা ভাই - ভাই মনে করো

অাজকের মিষ্টি মোতি*💧

২৩ শে সেপ্টেম্বর :-- *সম্পূর্ণ বিশ্বকে পরিবারের রূপে পরিবর্তন করার জন্য ঈশ্বর মন্ত্র দিয়েছেন --'' নিজেদের আত্মা ভাই - ভাই মনে করো ।"*

🙏🙏ওম শান্তি 🙏🙏

❤❤ব্রহ্মাকুমারীজ ❤❤

💧💧💧💧💧💧💧💧💧

রংএর চিকিৎসা বা কালার থেরাপি দ্বারা সম্পূর্ণভাবে সুস্থ হওয়া যায়

রংএর চিকিৎসা দ্বারা সম্পূর্ণভাবে সুস্থ হওয়া যায় ---:

আমরা নিজেদের শরীরকে কিভাবে সুস্থ রাখতে পারবো, আসুন তার বিষয়ে জানবো -:

যেমন আমাদের শরীরের ফটোগ্রাফ বেরোয়, সেরকম আমাদের শরীরের চারিদিকের আভামণ্ডলও ফটোগ্রাফ হিসেবে বের হয়, আর সেটাকে বলে কলরিয়ন ফটোগ্রাফি, তার মধ্যে আমাদের শরীরের সাতটি চক্র বিভিন্ন রংএ পাওয়া যায়। প্রতিটি চক্র আমাদের শরীর সম্বন্ধিত সাতটি বিভাগে আত্মিক শক্তি পৌঁছতে থাকে। এবার যে বিভাগে যে রং হালকা অর্থাৎ ক্ষীণ হতে থাকে, সেই বিভাগে সেই সম্বন্ধিত রোগ শুরু হয় , আর সেই রোগকেই আমাদের দূর করতে হবে। সেক্ষেত্রে এবার আমাদের মন বুদ্ধির দ্বারা চক্রের বিভিন্ন রং গুলি দেখতে হবে। যে চক্র বন্ধ হয়েছে, সেটা খোলার জন্য সেই রংকে যত আপনার বয়স, তত মিনিট প্রতিদিন ২১ থেকে ৪০ দিন দেখতে হবে, তখন এই চক্র খুলে যাবে আর রোগ সেরে যাবে।

১) মুলাধার চক্র (Root chakra) -- 
এড্রনীল গ্রন্থি 
রং - লাল
গুণ - শক্তি 
মুদ্রা - শিবলিঙ্গ মুদ্রা

🌸 রোগ থেকে মুক্তি 🌸

হাঁড় আর মাংসপেশী সম্পর্কীত রোগ, ক‍্যালসিয়াম কম হওয়া, জয়েন্ট ব‍্যথা ( joint pain) , আর্থ্রাইটিস, ইউরিক এসিড বৃদ্ধি পাওয়া, অর্শ, স্নায়ুতন্ত্রে যন্ত্রণা, হাঁটু ঘসে যাওয়া।

অনুভব করুন - আমি শক্তি স্বরূপ আত্মা, আমার হাঁড় আর মাংসপেশী লাল রং দিয়ে তৈরি রয়েছে। অর্শের জায়গায় লাল রং রয়েছে। পরমাত্মার কাছ থেকে লাল কিরণ প্রতিটি জায়গায় সমাহিত হচ্ছে, প্রতিটি জায়গা সুস্থ হয়ে উঠছে। হাঁড় আর স্নায়ুতন্ত্র মজবুত হয়ে যাচ্ছে।

২) স্বাধিষ্ঠান চক্র ( Hara chakra)

Overseas, testies গ্রন্থি

রং - নারঙ্গী 
গুণ - পবিত্রতা 
মুদ্রা - বরুণ মুদ্রা

💥 রোগ থেকে মুক্তি 💥

কিডনি সম্পর্কীয়, ইনফেকশন / স্টোন , কিডনি ফেল করা, স্কীন রোগ, রক্ত সম্পর্কীয় রোগ

অনুভব করুন - আমি পবিত্র স্বরূপ আত্মা , কিডনি, রক্ত আর যতকিছু শরীরের মধ্যে বইছে, সবকিছু নারঙ্গী রংএর হয়ে যাচ্ছে । পরমাত্মার কাছ থেকে পবিত্রতার নারঙ্গী কিরণ প্রতিটি অঙ্গের মধ্যে সমাহিত হচ্ছে, প্রতিটি অঙ্গ সুস্থ হয়ে উঠছে। আমার মধ্যে পবিত্রতার শক্তি বৃদ্ধি পাচ্ছে।

৩) মণিপুর চক্র (Solar pexous chakra)

প‍্যানক্রিয়াজ গ্রন্থি 
রং - হলুদ রঙ ( yellow colour) 
গুণ - সুখ 
মুদ্রা - পৃথিবী , অগ্নি মুদ্রা

💥 রোগ থেকে মুক্তি 💥

লিভার সম্পর্কীত , কোলোস্ট্রল বৃদ্ধি, ডায়াবেটিস, এসিডিটি, গ‍্যাসটিক আলসার ইত‍্যাদি --

অনুভব করুন - আমি সুখ স্বরূপ আত্মা , পেটের মধ্যে যেখানে লিভার, পিত্তের থলি , প‍্যানক্রিয়াজ জঠর আর যা কিছু রয়েছে, সবকিছু কমলা রঙের রয়েছে, প্রতিটি অঙ্গ দিয়ে কমলা রঙ বের হচ্ছে। পরমাত্মার কাছ থেকে সুখের কমলা রঙ সমগ্র অঙ্গে সমাহিত হচ্ছে আর প্রতিটি অঙ্গ সুস্থ হয়ে আমার মধ্যে সুখের গুণের সঞ্চার করছে।

৪) অনহদ চক্র ( Heart chakra)

Thymos গ্রন্থি

রং - সবুজ 
গুণ - প্রেম 
মুদ্রা - অপানবায়ু

💚 রোগ থেকে মুক্তি 💚

হার্ট এবং ফুসফুস জনিত , হার্ট এ্যাটাক, হার্টে রক্ত কম পৌঁছানো, হৃদয় ধকধক করা, কোরোনারী আর্টরী রোগ, ব্লকেজ

অনুভব করুন - আমি প্রেম স্বরূপ আত্মা, বুক হৃদয় ফুসফুস সবকিছু সবুজ রঙে পরিণত। তার মধ্যে থেকে সবুজ রঙ বের হচ্ছে, পরমাত্মার কাছ থেকে সবুজ রঙের উজ্জ্বল কিরণ হৃদয়ে আর ফুসফুসের মধ্যে সমাহিত হচ্ছে। সমগ্র জায়গা সুস্থ হচ্ছে। আমার মধ্যে প্রেমের ভাবনা বৃদ্ধি পাচ্ছে।

৫) বিশুদ্ধি চক্র ( Throat chakra)

Thyroid গ্রন্থি 
রং - আকাশী 
গুণ - শান্তি 
মুদ্রা - বায়ু, আকাশ, শুন‍্য

💧 রোগ থেকে মুক্তি 💧

থাইরয়েড সম্পর্কীয় ইনফেকশন, হাইপোহিউমার থাইরয়েড, স্বরযন্ত্র, অন্ননালিকা, শ্বাসনালিকা সম্পর্কীয় ইনফেকশন

অনুভব করুন - আমি শান্ত স্বরূপ আত্মা , গলায় থাইরয়েড, প‍্যারাথাইরয়েড, ল‍্যারিঙ্গস , শ্বাসনালিকা সম্পর্কীয়, অন্ননালিকা , গলা সবকিছুর থেকে আকাশী রং বের হচ্ছে। পরমপিতা পরমাত্মার কাছ থেকেও শান্তির আকাশী রং আসছে, আর আমার মধ্যে শান্তির গুণ ইমর্জ হচ্ছে।

৬) আজ্ঞা চক্র ( Third eye chakra)

পিটুইটারি গ্রন্থি

রং - ডার্ক ব্লু ( Dark blue) 
গুণ - জ্ঞান 
মুদ্রা - জ্ঞান মুদ্রা

💙 রোগ থেকে মুক্তি 💙

ব্রেন সম্পর্কীয়, মাথা ব্যাথা, মাইগ্রেন, নার্ভাস সিস্টেম, চোখ কান নাক সায়নাস, দাঁত মাড়ি সম্পর্কীয় ইনফেকশন

অনুভব করুন - আমি জ্ঞান স্বরূপ আত্মা , জ্ঞানের নীল রঙের উজ্জ্বল কিরণ মাথার প্রতিটি পয়েন্টে সমাহিত হচ্ছে। আমার মস্তিষ্কের প্রতিটি পয়েন্ট নীল রঙের তৈরী। আমার ব্রেন, চোখ, কান, নাক দাঁত সবকিছুর মধ্যে থেকে নীল রঙ বের হচ্ছে আর সেই রং দিয়ে প্রতিটি পয়েন্ট সুস্থ হয়ে উঠছে, বুদ্ধি বিবেকশীল আর তীক্ষ্ণ হয়ে গেছে।

৭) সহস্রধার চক্র ( Crown chakra)
পিনিয়ল গ্রন্থি
রং - জাম রং 
গুণ - আনন্দ 
মুদ্রা - ধ‍্যান
💜 রোগ থেকে মুক্তি 💜
অনুভব করুন - আমি আনন্দ স্বরূপ আত্মা , আমার মাথার উপরে জাম রং এর পদ্ম ফুল ফুটেছে আর আমি আত্মা আনন্দে পরিপূর্ণ হয়ে গেছি, পরমাত্মার

সংসারের অনেক সমস্যাই শীঘ্র সমাপ্ত হয়ে যাবে

অমূল্য মোতি* 🌸

২৩ - ০৯ - ১৯

*এই বিশ্ব সংসারে যখন মানুষের মধ্যে সামর্থ অনুসারে একে অপরের প্রতি সেবা ভাব এসে যাবে, তখন এই সংসারের অনেক সমস্যাই শীঘ্র সমাপ্ত হয়ে যাবে ।*

🙏🙏ওম শান্তি 🙏🙏

🌸☘🌸☘🌸☘🌸

কাককে খাবার খাওয়ালে কি পূর্বজদের খাওয়ানো হয়?

আচ্ছা, আমাদের মুনিঋষিরা কি অজ্ঞ ছিলেন ?*

*তারা কাককে খাবার খাওয়াতে বলতেন । তাঁরা বলতেন, কাককে খাবার খাওয়ালে আমাদের পূর্বজদের খাওয়ানো হয় । তাই কি ? তা নয় । আমাদের মুনিঋষিরা ভুল ছিলেন না । তাঁরা সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন ছিলেন ।*

*এই হলো তার সঠিক কারণ ------*

*আপনারা কখনো কি কাউকে বট বা অশ্বত্থ গাছের চারা রোপণ করতে দেখেছেন অথবা নিজেরা লাগিয়েছেন ? অশ্বত্থ বা বটগাছের বীজ পাওয়া যায় কি ? এর জবাব হলো, না । বট বা অশ্বত্থ গাছের কলম যতই রোপণ করুন না কেন, তা লাগবে না, কেননা প্রকৃতি এই দুই উপযোগী বৃক্ষের জন্য পৃথক ব্যবস্থা রেখেছে । এই দুই বৃক্ষের ফল কাক খায় আর তার পেটেই বীজের অঙ্কুরোদগম হয় । কাকের মলত্যাগের মাধ্যমে সেই বীজ ধরিত্রীর মাটিতে পড়ে, আর তার থেকেই এই দুই বৃক্ষের জন্ম হয় । অশ্বত্থ এমনই এক বৃক্ষ, যা round the clock অক্সিজেনের যোগান দেয়, আর বট হলো এক ঔষধি গুণ সম্পন্ন বৃক্ষ ।*

*তাই দুই বৃক্ষের জন্মের ভারসাম্য রাখতে হলে কাকের মতো পক্ষীর সাহায্য ছাড়া সম্ভব নয় । তাই কাককে রক্ষা করতে হবে । আর তা কি করে সম্ভব ?*

*স্ত্রী কাক ভাদ্র মাসে ডিম দেয়, আর নতুন প্রজন্মের জন্য উপযোগী এই পক্ষীর পৌষ্টিক আর ভরপুর আহারের প্রয়োজন, তাই মুনিঋষিরা শ্রাদ্ধের সময় কাকের জন্য পৌষ্টিক আহারের ব্যবস্থা করে দিয়েছেন । যাতে কাকের প্রজন্ম রক্ষা পায় ।*

*তাই আমরা যে, পূর্বপুরুষদের শ্রাদ্ধের অনুষ্ঠানে কাককে খাওয়ানোর প্রথা পালন করি, তা প্রকৃতির রক্ষণের জন্য নিতান্ত আবশ্যক । আর অশ্বত্থ এবং বট বৃক্ষ দেখলেও আমাদের সেই পূর্বজদের কথা স্মরণে আসবে, যাঁদের কারণে আজও আমরা এই দুই বৃক্ষকে দেখতে পাচ্ছি ।*

*সনাতন ধর্মের নানা প্রথাকে যারা কুসংস্কার বলেন, তারা একটু চিন্তা করে দেখুন, যখন বিজ্ঞান ছিলো না, তখনো এই সনাতন ধর্মই জানতো, কোন রোগের কোন ঔষধি, কোন খাবার খাওয়ার যোগ্য, কোনটা নয় । আমাদের সনাতন ধর্ম হলো অথৈ জ্ঞানের ভাণ্ডার, তার শিক্ষা পদ্ধতির জন্য আমাদের ঋষিমুনিদের প্রতি গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করা উচিত ।*

🙏🙏ওম শান্তি 🙏🙏

সুন্দর ছবি নেগেটিভ থেকেই তৈরী হয়

অমূল্য বচন*😊

*সুন্দর ছবি নেগেটিভ থেকেই তৈরী হয়, তাও আবার অন্ধকারে, তাই জীবনে যখনই অন্ধকার নজরে আসবে, মনে করবেন, ঈশ্বর আপনার ভবিষ্যতের সুন্দর ছবি নির্মাণ করছেন ।*

🌹🌹ওম শান্তি 🌹🌹

🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀

ঈশ্বরের সাহায্য এবং সুরক্ষার অনুভব

২৩ শে সেপ্টেম্বর, ২০১৯

✨🌹✨অাজকের প্রেরণা ✨🌹✨

*যতক্ষণ উপরে থাকা ঈশ্বর আমাদের রক্ষা করার জন্য ছত্রছায়া হয়ে আছেন, ততক্ষণ নিচের কোনো মানুষ অথবা পরিস্থিতি আমাদের ভাঙ্গতে পারবে না ।*

✨✨ *আজ থেকে আমরা প্রতি মুহূর্তে যেন ঈশ্বরের সাহায্য এবং সুরক্ষার অনুভব করতে পারি -----*

🌹🌹মধুবন 🌹🌹

☀❣☀❣☀❣☀❣☀❣☀

অনুভবের আধারে পর্ব ১

অনুভবের আধারে*😇

☝ *বাবা বলেন বাচ্চারা, তোমরা হলে জ্ঞানী তু আত্মা । একজন জ্ঞানী ব্যক্তিই এই কথা বুঝতে করতে পারেন যে, অন্যের সম্বন্ধে অপ্রয়োজনীয় চিন্তা করাতে কোনো প্রাপ্তি নেই । তোমাদের তো সকলের জন্য পবিত্র বিচার আর শুভ ভাবনা রাখতে হবে । অন্যে কি ভাবছে, কি চিন্তা করছে, এই কথা ভাবার তোমাদের কোনো আবশ্যকতা নেই ।*

*তোমাদের চিন্তন শক্তির গুণবত্তা তোমাদের এই আধ্যাত্মিক পুরুষার্থকে প্রভাবিত করে । তাই তোমাদের চিন্তাকে পর্যবেক্ষণ করা উচিত । তোমরা যদি এমন না করো তাহলে এমন একদিন আসবে যে, তোমাদের এই চিন্তনের বিধি অতি সাধারণ হয়ে যাবে, যা আর আধ্যাত্মিক থাকবে না ।*

*এর পরিচিতি হবে যে, তোমাদের মনে তীব্রগতিতে নানা বিচার উৎপন্ন হবে, আর তোমরা ছোটো ছোটো বিষয়ে তীব্র প্রতিক্রিয়া করতে থাকবে । তোমাদের সংকীর্ণ মানসিকতা আধ্যাত্মিক পথে বাধা হয়ে দাঁড়াবে । তাই নিজের চিন্তাধারাকে নিজের মিত্র বানাও ।*

💥💥 *ওম শান্তি, আমার প্রিয় মিষ্টি বাবা, তোমাকে অনেক - অনেক ধন্যবাদ ।*💥💥

মা দুর্গার বিশেষত্ব

💞 মা দুর্গার বিশেষত্ব 💞

১) 👑 রত্নজড়িত তাজ বা মুকুট .... জ্ঞান ধনে পূর্ণ হওয়ার নিদর্শন

২) 👩 মুখমন্ডল ....... সন্তুষ্টতাতে পরিপূর্ণতার নিদর্শন

৩) ⚔ তলোয়ার ...... জ্ঞানের চিন্তনের দ্বারা তীক্ষ্ণ বুদ্ধির নিদর্শন

৪) ⚙ সুদর্শন চক্র ..... নিজের পরিচিতির প্রতীক

৫) 📍গদা .... আসুরী বৃত্তি সংহারের নিদর্শন

৬) ✋🏻 আশীর্বাদ .... সদা দানের ভাবনা

৭) 😼 সিংহ বাহিনী ..... নির্ভরতা অর্থাৎ পরিস্থিতির উপর বিজয় বিজয় প্রাপ্তির নিদর্শন

৮) 👑 লাইটের মুকুট ... পবিত্রতার নিদর্শণ

৯ ) 🔱 ত্রিশূল ... সদ্গুণের দ্বারা দুর্গুণকে সংহার করার নিদর্শন

১০ ) 🐚 শঙ্খ .... মধুর বাণীর নিদর্শন

১১) 🏹 ধনুর্বান ..... জ্ঞানের তীরের নিদর্শন

১২ ) 🌸 পদ্ম ফুল .... পৃথক ভাব অর্থাৎ সংসারে থেকেও সংসারে অনীহা

১৩ ) 🔅মালা .... পরমপিতা পরমাত্মার স্মৃতির নিদর্শন l

🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸

আমাদের দৃষ্টিকোণই আমাদের জীবনের পরিবর্তন করতে পারে

আমাদের দৃষ্টিকোণই আমাদের জীবনের পরিবর্তন করতে পারে ।*

🦚🦚 *বি.কে সুরজ ভাই জী*🦚🦚

☀ *আমাদের দৃষ্টিকোণই আমাদের প্রতি অন্যের ব্যবহারের জন্য দায়ী । আজ মানুষ তার এই দৃষ্টিকোণের এমন পরিবর্তন করেছে যা পূর্বে কখনো ছিলো না ।*

☀ *কোনো - কোনো মানুষের দৃষ্টিকোণ এমন হয়ে গেছে যে,তাদের কাছে সংসারে কোনো মানুষই আর ভালো নেই ।*

☀ *যেখানে এই সংসারে এখনো ভালো মানুষের অভাব নেই । তাদের এই ধারণার কারণ, তারা হয়তো কোথাও প্রতারিত হয়েছেন, অপমানিত হয়েছেন, অথবা তাদের সারল্য, ভালোমানুষী বা বিশ্বাসকে ব্যবহার করা হয়েছে । তাই তারা মনে করেন, সংসারে বেশীরভাগ মানুষই খারাপ ।*

☀ *আমাদের ব্রাহ্মণ পরিবার তো খুবই শ্রেষ্ঠ পরিবার । এ হলো দেবকুলের মহান আত্মাদের পরিবার, এ ভগবানের পরিবার । এ হলো সেই পরিবার, যেখানে সবাই পবিত্রতাকে আপন করে নিয়েছেন, এ সেই পরিবার, যেখানে সবাই ভগবানের কার্যে নিয়োজিত, যেই পরিবারে সকলেই জীবনকে পরিবর্তনের সঙ্কল্প নিয়েছেন, আর তা করে চলেছেন । তাই আমাদের পরিবারের মতো এমন পরিবার আর হতে পারে না ।*

☀ *এও ঠিক যে, যার - যার নিজের সংস্কার আলাদা, চিন্তা, পুরুষার্থ, ভাগ্যও আলাদা, রাজধানীও এখন স্থাপন হচ্ছে । এতে বিভিন্নতা থাকবে, রাজারাণী তো হাতেগোনা হবে ১০৮ রত্ন, বাকি বিত্তবান প্রজা কয়েক লাখ হবে, বাকি সব সাধারণ প্রজা হবে । তাই বিভিন্নতা থাকা সম্পূর্ণ নিশ্চিত, খুবই স্বাভাবিক ।*

☀ *সকলেই এক রকম পুরুষার্থী হবে না, আমাদের স্মরণে রাখতে হবে যে, আমরা রাজ্য স্থাপনা করছি । এখানে বিভিন্নতা থাকা খুব স্বাভাবিক । দ্বিতীয় কথা হলো, আমরা সকল আত্মারা জন্ম - জন্মের সাথী ।*

☀ *এখানে তারাই সাথী হয়েছেন, যারা জন্ম জন্ম সাথে ছিলেন । যাদের জন্ম - জন্ম ভালো বা মন্দ কর্মের খাতা রয়েছে । এখন সেইসব খাতা আমাদের সামনে আসছে । মনে করুন আপনার পরিচিতির মধ্যে দশজন আছে, অথবা কুড়ি বা পঞ্চাশ - কারোর মধ্যে আপনার প্রতি প্রেমের ভাবনা আছে, কারোর সঙ্গে প্রতিদ্বন্দিতা, কারোর ঘৃণা ভাব, কারোর আবার প্রতিশোধের ভাবনা ।*

☀ *কেননা, এই সবই আমাদের পূর্বজন্মের হিসেব - নিকেশ । কেউ হয়তো আপনাকে খুবই অশান্তি দিয়েছিলো, তারজন্য প্রতিশোধের ভাবনা রূপ অগ্নি মনে জ্বলতেই থাকে ।*

☀ *বুঝতেই পারা যায় না, কেন ওই ব্যক্তিকে দেখলে মন ক্রোধে ভরে যায় । এ হলো পূর্বজন্মের খেলা ।*
*এইসময় যার কাছে শ্রেষ্ঠ জ্ঞান আর যোগের শক্তি আছে, তাদের নিজের ভাবনাকে সম্পূর্ণ নির্মল করে দেওয়া উচিত ।*

☀ *এই কথা স্বীকার করে নেওয়া উচিত যে, এই বিভিন্নতা তো আছে আর থাকবেই, কিন্তু এইসময় আমাদের এর থেকে উর্ধে উঠে সাক্ষীভাব, শুভ ভাব আর ক্ষমাভাবের দ্বারা নিজেদের চিত্তকে নির্মল আর শান্ত করতে হবে । এখন আমরা কারোর প্রতিশোধ নিয়ে কি করবো ❓*

☀ *আমাদের দুর্ভাবনা আমাদের জন্য যেমন কষ্টদায়ী হয়, তেমনই অন্যদেরও দুঃখ দেয় । এমন অবস্থায় আমরা ঈশ্বরীয় কাজে সহযোগিতার পরিবর্তে বিঘ্ন উৎপন্নকারী হয়ে যাই ।*

*তাই সকলেই সাক্ষীভাব ধারণ করুন ।*

☀ *কর্মের হিসেব - নিকেশ শোধ হচ্ছে - এই কথা মনে করুন । মনে করুন, আত্মা তার হিসেব নিতে এসেছে, ধার শোধ নিতে এসেছে, এই কথা স্মরণ করুন আর সকলের জন্য এক সুন্দর ভাবনা রাখুন দৃষ্টিতে ---"এ হলো দেবকুলের মহান আত্মা, এরা সকলেই ভগবানের সন্তান, এরাও মহান ত্যাগ করেছে এবং এই শ্রেষ্ঠ পথে পদক্ষেপ করেছে ।"*

🙏🙏 *ওম শান্তি*🙏🙏

🌦🌦🌦🌦🌦🌦🌦🌦🌦🌦🌦