*অাজকের মিষ্টি মোতি*💧
১৯ শে আগস্ট :-- *'খুশী' হলো নিজের জিনিস আর 'পরিস্থিতি' পরের জিনিস, তাই নিজের জিনিসকে কখনোই হারিয়ে যেতে দিও না ।*
🙏🙏 ওম শান্তি 🙏🙏
🌹🌹ব্রহ্মাকুমারীজ 🌹🌹
💧💧💧💧💧💧💧💧💧
রাজযোগ , রাজযোগ মেডিটেশন , আধ্যাত্মিক ব্লগ তথ্যাদি নিয়ে আলোচনা করা হয়।
*অাজকের মিষ্টি মোতি*💧
১৯ শে আগস্ট :-- *'খুশী' হলো নিজের জিনিস আর 'পরিস্থিতি' পরের জিনিস, তাই নিজের জিনিসকে কখনোই হারিয়ে যেতে দিও না ।*
🙏🙏 ওম শান্তি 🙏🙏
🌹🌹ব্রহ্মাকুমারীজ 🌹🌹
💧💧💧💧💧💧💧💧💧
মুরলী হলো লাঠি, এই লাঠির আধারে যে কেউই হোক না কেন, সে ভরপুর হয়ে যাবে ----এই আধারই নিজের ঘর পর্যন্ত, নিজের রাজ্য পর্যন্ত পৌঁছে দেবে কিন্তু তা লক্ষ্যের দ্বারা, নিয়মপূর্বক নয়, কিন্তু একাগ্রতার সঙ্গে, তাই একাগ্রতার সঙ্গে মুরলী পড়ো অথবা শোনো, অর্থাৎ মুরলীধরের একাগ্রতায় থাকো ---মুরলীধরের প্রতি স্নেহের নিদর্শন হলো 'মুরলী', মুরলীর প্রতি যতটা স্নেহ থাকবে, মনে করো ততটাই মুরলীধরের প্রতি স্নেহ থাকবে, প্রকৃত ব্রাহ্মণের পরিচিতি মুরলীর দ্বারাই হবে, মুরলীর প্রতি একাগ্রতা অর্থাৎ প্রকৃত ব্রাহ্মণ, মুরলীর প্রতি একাগ্রতা কম অর্থাৎ অর্ধেক ব্রাহ্মণ ।*
🌹🌹 *অব্যক্ত মুরলী ২৩ - ১০ - ১৯৭৫*
🙏ওম শান্তি 🙏
*প্রতিটি আত্মা স্বয়ং সর্বজ্ঞ এবং আনন্দময় -----আনন্দ কখনো বাইরে থেকে আসে না, কোনো ব্যক্তি অথবা বস্তুর থেকেও প্রাপ্ত করা যায় না ----বাইরের দুনিয়ায় আনন্দের খোঁজ করাই হলো সবথেকে বড় দুঃখের কারণ ।*
🌻🌻 *বি.কে.সিস্টার শিবানী*🌻🌻
🧚♀🧚♀🧚♀🧚♀🧚♀🧚♀🧚♀🧚♀🧚♀🧚♀🧚♀
১৩ ই আগস্ট, ২০১৯
✨🌹✨অাজকের প্রেরণা ✨🌹✨
*সম্পর্ক মন থেকে হওয়া উচিত, কেবল কথায় নয়, তেমনই ক্রোধও মুখ পর্যন্তই থাকা উচিত, হৃদয়ে নয় ।*
🌹🌹 *আজ থেকে আমরা যেন মন থেকে সবাইকে ভালোবাসতে পারি -----*
☘☘মধুবন ☘☘
☀❣☀❣☀❣☀❣☀❣☀
শিব এবং শঙ্করের মাঝে মহান অন্তর*💥
*অতি সূক্ষ্ম চৈতন্য, নিরাকার, বিন্দুরূপ, অজন্মা শিব পরমাত্মা, এই পুরুষোত্তম সঙ্গম যুগে এসে সাকার মনুষ্য ব্রহ্মা তনে প্রবেশ করে শিব এবং শঙ্করের মাঝের অন্তরকে স্পষ্ট করেছেন ।*
*শঙ্কর হলেন সেই আত্মাদের প্রতীক, যারা সদা এক নিরাকার জ্যোতিস্বরূপ শিব পরমাত্মার ধ্যানে মগ্ন থাকেন । যারা ত্রিনেত্রী শিব পরমাত্মার দ্বারা দিব্য বুদ্ধি রূপী তৃতীয় নয়ন প্রাপ্ত করেন । যারা এই সংসারে থেকেও বৈরাগ্য বৃত্তিতে থাকেন । পাঁচ বিকার রূপী সাপের প্রভাব যাদের উপর কখনোই পড়ে না । যে আত্মারা শান্তি, পবিত্রতা এবং জ্ঞানের সাগর বিন্দু রূপ শিব পরমাত্মা পিতার থেকে প্রবাহিত পতিত - পাবনী জ্ঞান গঙ্গাকে নিজের বুদ্ধি রূপী জটাতে ধারণ করে সেই পবিত্র জ্ঞানের ধারা সমস্ত বিশ্বে প্রবাহিত করেন ।*
*নিরাকার শিববাবা, তপস্বী শঙ্কর অর্থাৎ আমাদের, সকাশের শক্তিশালী তরঙ্গের দ্বারা জ্ঞানের তৃতীয় নেত্র দান করছেন । অনেক জন্মের তপস্যা করে শিব ভগবানকে খুঁজতে থাকা সমস্ত শিব ভক্তদের জন্য ভোলানাথ শিববাবা এই ধরণীতে অবতরিত হয়েছেন । আর সমস্ত ভক্ত নিজের প্রিয় পিতার সঙ্গে মিলিত হওয়ার জন্য মধুবনের দিকে ধাবিত হচ্ছেন ।*
সূর্যবংশী দেবতাদের গুণ*🌹🌹
🌸🌸 *পবিত্রতা*
🌸🌸 *অন্তর্মুখতা*
🌸🌸 *সহনশীলতা*
🌸🌸 *হর্ষিতমুখতা*
🌸🌸 *সন্তুষ্টতা*
🌸🌸 *সরলতা*
🌸🌸 *নম্রতা*
🌸🌸 *নির্ভয়তা*
🌸🌸 *নির্মাণতা*
🌸🌸 *নিমিত্তভাব*
🌸🌸 *নিশ্চিন্ত ভাব*
🌸🌸 *অহিংসা*
🌸🌸 *কামনা শূন্য ভাব*
🌸🌸 *নিরহংকারী*
🌸🌸 *পরোপকারী*
🌸🌸 *অটল নিশ্চয়*
🌸🌸 *মধুরতা*
🤴🤴🤴🤴🤴🤴🤴🤴🤴
আমাদের জীবনের দুঃখের জন্য কে দায়ী ?*
👉 *না ভগবান*
👉 *না গ্রহ - নক্ষত্র*
👉 *না ভাগ্য*
👉 *না আমাদের আত্মীয় - স্বজন*
👉 *না পাড়া - প্রতিবেশী*
👉 *না সরকার*
👉 *দায়ী আমরা স্বয়ং*
😔 *আমাদের মাথার যন্ত্রণা ----আমাদেরই অপ্রয়োজনীয় বিচারের বা চিন্তার পরিণাম l*
😔 *পেটে ব্যথা, আমাদের ভুল খাদ্যাভ্যাসের পরিণাম*
😔 *ধারদেনা হলো প্রয়োজনের বেশী খরচ করার পরিণাম*
😔 *আমাদের দুর্বল বা মোটা শরীর, বিভিন্ন রোগ ---আমাদের উশৃঙ্খল জীবনযাত্রার পরিণাম*
😔 *আমাদের কোর্ট কেস আমাদের অহংকারের পরিণাম*
😔 *আমাদের বিবাদ - ঝগড়া ----বেশী ব্যর্থ কথা বলার পরিণাম*
*উপরিউক্ত কারণ ছাড়াও আরো অনেক কারণে আমাদের জীবনে নানা অশান্তির সৃষ্টি হয়, অথচ আমরা এরজন্য ঈশ্বরকে দোষ দিয়ে থাকি অথবা অন্য কাউকে l*
*এতে ঈশ্বরের কোনো দোষ নেই l*
🙏ওম শান্তি 🙏
♥♥♥♥♥♥♥♥♥♥
খুব সুন্দর একটি গল্প
*এক মহিলা তার নিত্য কাজ সেরে রোজ মন্দিরে যেতেন ------একদিন তিনি সেই মন্দিরের পুরোহিতকে বললেন ------ আমি আর এখন থেকে মন্দিরে আসবো না l এই কথা শুনে পূজারী জিজ্ঞেস করলেন ---কেন তিনি মন্দিরে আসবেন না ??*
*মহিলা বললেন ---- আমি লক্ষ্য করি যে মানুষ মন্দিরে এসে ফোনে অন্য কারোর সঙ্গে কথা বলে -----ব্যবসার কথা বলে ----কেউ কেউ আবার মন্দিরে এসে সংসারের নানা গল্প করে ---কেউ আবার মন্দিরকে গল্প করার জায়গা মনে করে l তারা মন দিয়ে পুজো করে না ---কেবলমাত্র দেখানোর জন্য আসে l*
*এই কথা শুনে পূজারী কিছুক্ষণ চুপ করে থেকে বললেন ------আপনার কথা সঠিক কিন্তু আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে আমার কথায় কিছু করতে পারবেন কি ?*
*মহিলা বললেন ---আপনি বলুন কি করতে হবে ? পূজারী বললেন ----আপনি দুটি গ্লাস ভর্তি জল নিয়ে দুবার এই মন্দির পরিসর পরিক্রমা করুন, শর্ত একটাই, গ্লাস থেকে জল পড়ে যাওয়া চলবে না l*
*মহিলা বললেন ----এ আবার এমন কি কথা ? আমি এখনই করে দেখাচ্ছি l মহিলা সেই কাজ করেও দেখালেন l এরপর সেই মন্দিরের পূজারী মহিলাকে তিনটি প্রশ্ন করলেন ------*
১) *আপনি কি পরিক্রমা করার সময় কাউকে ফোনে কথা বলতে শুনেছেন ?*
২) *আপনি কি মন্দিরে কাউকে গল্প করতে দেখেছেন ?*
৩ ) *আপনি কি কাউকে হাসিঠাট্টা করতে দেখেছেন ?*
*উত্তরে মহিলা বললেন ----আমি কিছুই লক্ষ্য করি নি l*
*তখন পূজারী বললেন ---আপনি যখন পরিক্রমা করছিলেন , তখন আপনার মন সম্পূর্ণ গ্লাসের প্রতি ছিলো যাতে গ্লাসের থেকে জল পড়ে না যায়, তাই আপনি কিছুই দেখতে পান নি l তাই এখন থেকে আপনি যখনই মন্দিরে আসবেন, আপনার সম্পূর্ণ মনোযোগ ঈশ্বরের প্রতিই রাখবেন, তাহলে আপনার অন্য কিছুই নজরে আসবে না l সর্বত্রই সেই ভগবানকেই নজরে আসবে l*
*যেমন ভাবনা আপনি রাখবেন -----আপনার দৃষ্টিও তেমনই হবে l*